• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ

মাদ্রাসায় জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করতে হবে: হানিফ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

১০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দেশের প্রতিটি মাদ্রাসায় জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে জঙ্গি, সন্ত্রাসবাদ ও নাশকতামূলক কার্যক্রম প্রতিহতকরণের লক্ষে মসজিদের ঈমাম ও ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, প্রতিটি মাদ্রাসায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করতে হবে। কারণ সংবিধানে আছে, এই দেশে বাস করতে হলে সংবিধান মেনে চলতে হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

মসজিদের ঈমামদের উদ্দেশে তিনি বলেন, ভাস্কর্য নিয়ে বিভিন্ন অপপ্রচার ও ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, আপনারা মসজিদে খুতবার সময় এ ব্যাপারে পরিস্কারভাবে বলবেন ইসলামে ভাস্কর্য সাংঘর্ষিক নয়, নিষিদ্ধও নয়। এই ভাস্কর্য ইস্যু নিয়ে দেশের বিরুদ্ধে অপব্যাখ্যা চাই না।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, কুসংস্কারগুলো লালন করে ঘরমুখী রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে যারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাই তাদের বিরুদ্ধে কঠেরভাবে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে।

কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ.ক.ম. সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত ও কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন