• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তিন বছরে হাজার ব্যাগ রক্ত: হালুয়াঘাটে মানবতার আলো ছড়াচ্ছে ‘প্রাণ ফোঁটা রক্তদান সংগঠন’ মুকসুদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আ. কাইয়ুম মুন্সীকে ঘিরে সমর্থকদের আশাবাদ জুলাই অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে রাজাপালং ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ কর ছাড় লিবিয়া থেকে ৬ আগস্ট বিশেষ ফ্লাইটে ফিরছেন ৩০০ বাংলাদেশি কুমিল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে সিজেএফডির শুভেচ্ছা অ্যাডহক কমিটি বাতিল, ১৫ কার্যদিবসের মধ্যে পুনর্গঠনের নির্দেশ ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, বিল-নদীতে দীর্ঘ নৌভ্রমণের হাতছানি মেঘনায় একই ব্যক্তির বিরুদ্ধে ফের মাদক মামলা ইমেজ সংকট কাটিয়ে জনবান্ধব দুদক গড়ার প্রত্যয় সচিবের

রিমান্ড শেষে কারাগারে গোল্ডেন মনির

নিজস্ব সংবাদ দাতা / ২১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

১০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অস্ত্র, বিশেষ ক্ষমতা এবং মাদক আইনে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা পৃথক তিন মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ১৩ ডিসেম্বর জামিন শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

দুই দফায় ২৭ দিনের রিমান্ড শেষে আজ গোল্ডেন মনিরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোল্ডেন মনিরের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। আদালত গোল্ডেন মনিরকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন ১৩ ডিসেম্বর ধার্য করেন।

গোল্ডেন মনিরের গত ২২ নভেম্বর ১৮ দিন এবং ৩ ডিসেম্বর ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গত ২০ নভেম্বর গভীর রাতে রাজধানীর বাড্ডায় মনিরের বাড়ি ঘিরে রাখে র‌্যাব। ২১ নভেম্বর দুপুর পর্যন্ত টানা আট ঘণ্টা অভিযান চালিয়ে ওই বাসা থেকে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা ও নগদ ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ঢাকা ও আশপাশের এলাকায় দুই শতাধিক প্লট ও ফ্ল্যাটের মালিক গোল্ডেন মনির। রাজউকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে অসংখ্য প্লট হাতিয়ে নেন তিনি। তবে প্রাথমিকভাবে ৩০টি প্লট ও ফ্ল্যাটের কথা স্বীকার করেছেন মনির। জব্দ করা হয়েছে দুটি বিলাসবহুল গাড়ি। প্রতিটির দাম প্রায় ৩ কোটি টাকা। পরে তার বিরুদ্ধে বাড্ডা থানায় তিনটি মামলা দায়ের করে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন