• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

ব্রাম্মণপাড়ায় ডিইউজে’র সদস্য জহিরুল হক বাবু সহ সাংবাদিকদের উপর হামলা

নিজস্ব সংবাদ দাতা / ২৩৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

১০  ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা :

ডিইউজের সদস্য সাংবাদিক জহিরুল হক বাবু সহ কুমিল্লার ব্রাম্মণপাড়ায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলা করা হয় ।

কুমিল্লায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে প্রকাশ্যে সন্ত্রাসী হামলায় চার সাংবাদিক মারাত্মক জখম হয়েছে। জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনি দায়িত্বপালনকালে দুর্বৃত্তদের হামলায় চার সাংবাদিকসহ সাতজন আহত হওয়ার এ ঘটনা ঘটে। এসময় গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ১০ ডিসেম্বর সকাল ৯টায় ব্রাহ্মণপাড়া দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।
আহত সাংবাদিকরা হলেন—সারাদেশ ডট নেট এর প্রতিনিধি জহিরুল হক বাবু, মাইটিভির ক্যামেরা পারসন আবদুস সালাম,জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের এজেন্ট কিশোর সরকার, মনির হোসেনের মাথা ও ঘাড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

চিকিৎসক ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মবিন জানান, চারজন সাংবাদিককে চিকিৎসা দেওয়া হয়েছে। আশিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিক‌্যাল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে।
ওসি নাজমুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ব‌্যপারে পরে বিস্তারিত জানানো হবে।

ঘটনার পর কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন