• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
২৪ ক্যারেটের সোনার মতো খাঁটি কর্মীদেরই মূল্যায়ন হবে: রমিজ উদ্দিন লন্ডনী কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

হোটেলে রোমান্সে মজেছেন শাকিব-মাহি

নিজস্ব সংবাদ দাতা / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

১০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর একটি পাঁচতারা হোটেলে রোমান্সে মজেছেন শাকিব খান ও মাহিয়া মাহি। এসব বাস্তব জীবনে নয়, বরং ‘নবাব এলএলবি’ সিনেমার প্রয়োজনে রোমান্স করছেন তারা। বুধবার (৯ ডিসেম্বর) থেকে এ সিনেমার একটি গানের শুটিংয়ে অংশ নিয়েছেন এই জুটি।

অনন্য মামুন পরিচালিত এই সিনেমার শুটিং প্রথমে মালদ্বীপে হওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে তা এখন দেশের একটি পাঁচতারা হোটেলেই হচ্ছে।

রোমান্টিক এ গানের কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক হাবিব। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাবে ‘নবাবএলএলবি’।

২০১৩ সালে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেন শাকিব খান-মাহিয়া মাহি। ‘লাভ আজকাল’ সিনেমার পর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘ সাত বছর পর ‘নবাব এলএলবি’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন তারা। এ সিনেমায় শাকিব-মাহি ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া।

সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন পরিচালক অনন্য মামুন। এটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন