• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মিমের মৃত্যুরহস্য: ডিজিটাল আলামতে মিলতে পারে সূত্র মেঘনায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪ পরীক্ষার্থী মেঘনায় ভোরে আঞ্চলিক সড়কে নারীর মরদেহ উদ্ধার বালতি দিয়ে মেপে জিআর চাল বিতরণে প্রশ্ন উঠেছে মেঘনায় চায়ের দোকানে গাঁজা বিক্রি করা সেই রিপন কারাগারে মাদকের আগ্রাসনে নীরবতা ভাঙার এখনই শেষ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা :বাবুরহাট–মতলব বেড়ীবাঁধ–দাউদকান্দি সড়ক ১০.৩০ মিটার প্রশস্ত করার উদ্যোগ মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন

রাজধানীতে সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম

নিজস্ব সংবাদ দাতা / ২৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

১১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে বেড়েছে সবজির সরবরাহ। ফলে প্রায় সব ধরনের সবজির দাম কমছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) রাজধানীর অন্যতম বড় সবজির আড়ত কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, সরকার নির্ধারিত ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পুরাতন আলু। যা গত সপ্তাহে ছিল ৪০-৪৫ টাকা। গত সপ্তাহে প্রতি কেজি নতুন আলুর দাম ছিল ৫৫-৬০ টাকা। আজ তা বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। দাম কমেছে ফুলকপি, বাঁধাকপি ও পেঁয়াজের। তবে কারওয়ান বাজার থেকে কিনে নিয়ে শহরের বিভিন্ন খুচরা বাজারের এই দামের চেয়ে ১০-১৫ টাকা বেশি দরে বিক্রি করছেন বিক্রেতারা।

ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে বিক্রি হচ্ছে ১০-২০ টাকা প্রতি পিস। দেশি পেঁয়াজ ৫০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে, চালের দাম আগের মতোই স্থিতিশীল আছে। প্রতি কেজি আটাশ ধানের চাল বিক্রি হচ্ছে ৪৭-৪৮ টাকায়। চিনিগুড়া ৮৩-৮৬ টাকা, বাসমতি ৫৮-৬৬ টাকা, আতপ চাল ৫৪-৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজির দাম কমলেও সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে। গত সপ্তাহে প্রতি ডজন ডিম বিক্রি হতো ৮৫ থেকে ৯০ টাকায়। কিন্তু আজ তা বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়। মুরগির দাম আগের মতোই আছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম ছিল ১৩০ টাকা কেজি। এ সপ্তাহেও একই দামে বিক্রি হচ্ছে। পাকিস্তানি জাতের মুরগি ২৩০ টাকা কেজি, দেশি জাতের মুরগি বিক্রি হচ্ছে ৪২০-৪৫০ টাকা কেজি দরে।

কারওয়ান বাজারের ব্যবসায়ী মো. সেলিম বলেন, ‘এ সপ্তাহে প্রচুর সবজির গাড়ি এসেছে। মানে সবজি অনেক এসেছে। বেগুন ৩০-৪০ টাকা কেজি, সিম ৩০-৩৫ কেজি, করলা ৩৫-৪০ টাকা কেজি, মুলা ১০-১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

টমেটো ও বরবটির দাম কমেনি। পাকা টমেটোর দাম গত সপ্তাহে ছিল ৮০-১০০ টাকার মধ্যে। বাজারভেদে দাম কম-বেশি হচ্ছে। বরবটি গত সপ্তাহের মতো ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মরিচ বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকা কেজি দরে।

মগবাজার থেকে কারওয়ান বাজারে সবজি কিনতে এসেছেন এস এম রাজিব হোসেন। তিনি বলেন, ‘দাম সহনশীল মনে হচ্ছে। আমি আড়াই কেজি শালগম কিনেছি ৩০ টাকায়।’

 

অন্যান্য বাজারে দাম বেশি হওয়া সম্পর্কে কারওয়ান বাজারের ব্যবসায়ী মো. জাবেদ মিয়া বলেন, ‘যখন গাড়ি থেকে মাল (সবজি) নামানো হয়, তখন এক রকম দাম হয়। যখনই অন্য বাজারে চলে যায়, তখন এই দামে সবজি পাবেন না। অবশ্যই দাম বেশি হবে। তাদের যাওয়া-আসার খরচ আছে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন