• শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

সরকারের সঙ্গে আঁতাতের কোনো সুযোগ নেই: হেফাজত

নিজস্ব সংবাদ দাতা / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

১২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের রাজনীতিতে হেফাজতের ভূমিকা প্রসঙ্গে এ মন্তব্য করেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

ডয়চে ভেলে বাংলার সাপ্তাহিক ইউটিউব টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’-এর এবারের পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী এবং লেখক ও গবেষক আরিফা রহমান রুমা। এবারের পর্বে আলোচিত প্রশ্ন ছিল, হেফাজত নিয়ে রাজনৈতিক দলগুলো কেন সরব, কেন নীরব?

অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক প্রশ্ন রাখেন আজিজুল হক ইসলামাবাদীর কাছে। জানতে চাওয়া হয়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে কোনো ধরনের আঁতাত বা সমঝোতা হেফাজতে ইসলাম করেছে কিনা। উত্তরে তিনি বলেন, ‘‘হেফাজতের সাথে সরকারের বন্ধুত্ব বা শত্রুতা নেই। আর যে আঁতাতের কথা আপনি বলছেন, সেই হেফাজতের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বা সরকারের কোনো আঁতাতের সুযোগ নেই। আমাদের সাথে সরকারের ভালো সম্পর্ক অতীতেও ছিল না। আমাদের রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। সরকার তো আমাদের অনেক অফার দিয়েছিলেন, উচ্চাভিলাষ থাকলে তা আমরা গ্রহণ করতাম।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথি আরিফা রহমান রুমার কাছে জানতে চাওয়া হয় হেফাজতের দাবি অনুযায়ী আওয়ামী লীগ কাজ করে কিনা। প্রশ্ন ওঠে, এই ‘আঁতাত’ কতটা সত্য। এর উত্তরে আরিফা রহমান রুমা জানান, তিনি এই ‘আঁতাত’ শব্দের সাথে দ্বিমত পোষণ করেন। তিনি আরো বলেন, ‘‘আওয়ামী লীগ বাংলাদেশের সকল জনগণের জন্য কাজ করে। আর হেফাজতে ইসলাম দেশের বাইরের কোনো সংগঠন নয়। দেশের জনগণের মধ্যে তারাও রয়েছেন। কওমি শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছিলেন এত বছর ধরে, তাদের মূলস্রোতে নিয়ে আসার কাজ করছে সরকার। কারণ, এই জনগোষ্ঠীকে মানবাধিকারের প্রশ্নে মূলস্রোতে নিতে হবে।” সূত্র: ডয়েচে ভেলে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন