• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ

করোনা আক্রান্ত হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

১৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মালিক সরোয়ার উদ্দীনের (৬৩) মৃত্যু হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) রাত পৌঁনে নয়টার দিকে খুলনা মেডিকোল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ ডা. ফরিদ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল জানান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মালিক সরোয়ার উদ্দীন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দু’দিন আগে খুমেকের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুতে খুলনার আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন