• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

কাজে ব্যস্ত কারিনা, শেয়ার করলেন বেবি বাম্পের ছবি

নিজস্ব সংবাদ দাতা / ২৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

১৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। দ্বিতীয় বারের জন্য মা হবেন অভিনেত্রী কারিনা কাপুর খান। সোমবার (১৪ ডিসেম্বর) ইনস্টাগ্রামে নিজের ‘বেবি বাম্প’ শো অফ করলেন অভিনেত্রী।

পিঙ্ক রঙের স্পোর্টস টপ আর ট্রাউজারে, নো মেক আপ লুকে বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন। একটি নামী ব্র্যান্ডের জন্য শুটিংয়ের ফাঁকে অনুরাগীদের জন্য এই ছবি উপহার দেন কারিনা। গর্ভাবস্থার শুরু থেকেই কাজ করেছেন অভিনেত্রী। আমির খানের ‘লাল সিং চড্ডা’র শ্যুটিং করেছেন কারিনা। তার জন্য মাঝখানে স্বামী সাইফ এবং পুত্র তৈমুরকে নিয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন বেবো। এই প্রথম নয়। তৈমুরের সময়ও কোনো রাখঢাক করেননি অভিনেত্রী। গর্ভাবস্থায় একাধিক বার ক্যামেরার সামনে এসে দাঁড়ান তিনি। এমনকি, ‘কফি উইথ কর্ণ’তেও একটি এপিসোডে সোনম কাপুরের সঙ্গে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি।

কারিনা মনে করেন, মা হওয়ার সময় একজন নারীর মানসিক পরিবর্তনের সঙ্গে কিছু শারীরিক পরিবর্তনও আসে। তা নিয়ে জনসমক্ষে না আসা বা লুকিয়ে রাখা অবাঞ্ছনীয়।

কারিনার এই ছবি দেখে আপ্লুত তার প্রিয় বান্ধবী অমৃতা অরোরা। বেবোকে ‘স্টানিং’ আখ্যা দিয়েছেন তিনি।অন্য দিকে, তার ডিজাইনার বন্ধু মণীশ মলহোত্র, তুতো বোন রিধিমা কপূর সাহানিও ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রীকে।

দিন কয়েক আগে সাইফের সঙ্গে সময় কাটাতে তৈমুরকে নিয়ে পালমপুরে গিয়েছিলেন কারিনা। সেখানে ‘ভূত পুলিশ’র জন্য শুটিং করছিলেন সাইফ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন