• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

‘গিভ অ্যান্ড টেক’ এ রাজি বাংলাদেশি অভিনেত্রী

নিজস্ব সংবাদ দাতা / ২৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

১৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান। ২০১৮ সালের শেষের দিকে চিত্রনায়ক বাপ্পির বিপরীতে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। একই বছর তার অভিনীত ‘মাতাল’ সিনেমাটিও মুক্তি পায়।

এছাড়া গত বছর অপূর্ব-রানা পরিচালিত ‘উন্মাদ’ সিনেমার বেশকিছু অংশের কাজ শেষ করেন অধরা খান। এবার একই নির্মাতার ‘গিভ অ্যান্ড টেক’ নামে একটি সিনেমায় অভিনয়ের জন্য রাজি হলেন অধরা খান। সম্প্রতি এতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে অধরার বিপরীতে অভিনয় করবেন বাপ্পি চৌধুরী।

সোমবার (১৪ ডিসেম্বর) থেকে রাজধানীর উত্তরায় সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। বিষয়টি জানিয়ে নির্মাতা রানা বলেন, ‘‘গিভ অ্যান্ড টেক’ সিনেমাটি রোমান্টিক, থ্রিলার, অ্যাকশন ধাঁচের। এর গল্পটি দারুণ। আশা রাখছি, দর্শক এটি পছন্দ করবেন।’’

অধরা খান অভিনীত ‘পাগলের মতো ভালোবাসি’, ‘বর্ডার’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া তার হাতে রয়েছে ‘উন্মাদ’সহ বেশ কিছু সিনেমার কাজ। ২০১৬ সালে শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমায় নাম লেখান অধরা। যদিও সিনেমাটি এখনো মুক্তি পায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন