• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা

মে-জুনের মধ‌্যে আসবে সাড়ে ৪ কোটি মানুষের টিকা

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

২১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আগামী বছরের মে থেকে জুন মাসের মধ‌্যে বাংলাদেশে সাড়ে ৪ কোটি মানুষের জন্য টিকা আসবে। আগামী জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে দেড় কোটি মানুষের জন্য ৩ কোটি টিকা আসবে। পরে আরও টিকা আসবে।

সোমবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ‌্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে বৈঠকে অংশ নেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে জানিয়েছেন, জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম দিকে অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়া যাবে। এজন্য গ্রাসরুট লেভেল পর্যন্ত সবাইকে ট্রেনিং দেওয়া শুরু হয়েছে। ভ্যাকসিন দেওয়ার জন্য যেসব জিনিস ব্যবহার হবে, সেগুলো কীভাবে ডিসপোজাল করা হবে, সেই ট্রেনিং দেওয়া হচ্ছে। বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করে টিকা দেওয়া যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করোনাভাইরাসের টিকা সংরক্ষণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন