• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

২১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।

সোমবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে তার দপ্তরে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ প্রত্নস্থল ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তুরস্কের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তুরস্কের রাষ্ট্রদূতকে  প্রতিমন্ত্রী  বলেন, তুরস্কের জনগণ বাংলাদেশ সম্পর্কে আগ্রহী ও উৎসুক। সেজন্য আমরা পারস্পরিক সহযোগিতার নতুন নতুন দ্বার উন্মোচন করতে চাই।

তিনি বলেন, তুরস্কে ‘ইউনুস এম্রে’ (Yunus Emre) নামে সাংস্কৃতিক ইনস্টিটিউট রয়েছে যা  সারাবিশ্বে তুরস্কের সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে।

মুস্তফা ওসমান তুরান বলেন, বাংলাদেশে তুরস্কের টিভি সিরিজ খুবই জনপ্রিয়। সেজন্য কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি তুরস্কের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতিতে বাংলাদেশে তুরস্ক-বাংলাদেশ চলচ্চিত্র সপ্তাহ উৎসব আয়োজনের প্রস্তাব করেন।

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় তুরস্কের ২০টি পরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তুরস্ক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারে।

সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য-১) ফাহিমুল ইসলাম, সংস্কৃতি প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম ও সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন