• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাচক চেতন শর্মা

নিজস্ব সংবাদ দাতা / ২৪৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

২৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হলেন দেশটির সাবেক পেসার চেতন শর্মা। নির্বাচক কমিটির অন্য দুই সদস্য সাবেক দুই পেসার আবে কুরুভিল্লা ও দেবাশিষ মোহাসিন্ত।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এই তিন সাবেক পেসারকে নির্বাচক কমিটির জন্য বেছে নেয় মদন লালের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি)।

এছাড়া পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে থেকেই আছেন সুনীল যোশী ও হরবিন্দর সিং।

কাকতালীয়ভাবে নির্বাচক কমিটির এই পাঁচ সদস্যই ভারতীয় দলের সাবেক বোলার। চেতন শর্মা ভারতের হয়ে ২৩টি টেস্ট ও ৬৫টি ওয়ানডে খেলেছেন। একদিনের ক্রিকেটে ভারতের হয়ে প্রথম হ্যাটট্রিক করার কৃতিত্ব তার।

১৯৮৩ সালে মাত্র ১৭ বছর বয়সে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় চেতন শর্মার। এক বছর বাদে তিনি টেস্টে সুযোগ পান। বিসিসিআই’র গঠনতন্ত্র অনুযায়ী, সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটারই হন নির্বাচক কমিটির প্রধান। সে জন্যই পাঁচ জনের মধ্যে এই দায়িত্ব পেলেন চেতন শর্মা।

চেতন শর্মার সাথে নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার দৌড়ে ছিলেন ভারতের সাবেক পেসার অজিত আগারকার। কিন্তু আগারকারকে টপকে নির্বাচক কমিটির প্রধানের দায়িত্ব পেলেন চেতন। চেতন-আগারকারসহ মোট ১১ জন সাবেক ক্রিকেটার নির্বাচক কমিটির চেয়ারম্যান হবার তালিকায় ছিলেন।

আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল বাছাই দিয়ে নিজের মিশন শুরু করবেন চেতনের নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন