• রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ভারত থেকে আমদানির খবরে দাম কমেছে পেঁয়াজের

নিজস্ব সংবাদ দাতা / ২১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১

০১ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে টানা সাড়ে তিন মাস ধরে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। গত ২৮ ডিসেম্বর ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এরপর থেকেই দিনাজপুরের হিলির বাজারে পেঁয়াজের দাম কমতির দিকে। আমদানির খবরে বাজারে দেশীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। পেঁয়াজের দাম কমার কারণে ক্রেতাদের চাহিদাও বেড়েছে।

১ জানুয়ারি সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের কার্যক্রম বন্ধ। তাই ২ জানুয়ারি থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে বলে জানা গেছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা সাহাবুল ইসলাম বলেন, দুদিন আগে পেঁয়াজ বিক্রি করেছি প্রতিকেজি ৪০ টাকা। বৃহস্পতিবার বিক্রি করেছি সেই পিঁয়াজ ৩৫ থেকে ৩৬ টাকা কেজি। শুক্রবার সেই পেঁয়াজ বিক্রি করছি প্রতিকেজি ৩০ থেকে ৩২ টাকা। ভারত সরকার পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায়, কাল-পরশুর মধ্যে ভারতীয় পেঁয়াজ দেশে আসবে। এ জন্য বাজারে পেঁয়াজের দাম কমেছে। আগে মোকামে যে পেঁয়াজ ১ হাজার ২শ-৩শ টাকা মণ ছিল ভারতীয় পেঁয়াজ আসার খবরে সেই পেঁয়াজের দাম কমে ১ হাজার টাকায় এসেছে।

বাজারে পেঁয়াজ কিনতে আসা তাজ হোসেন বলেন, ভারতীয় পেঁয়াজ আসছে খবরেই বাজারে দেশীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। বাজারে দেশীয় জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছেন। তবে দেশের বাজারে দাম ও ভারতীয় পেঁয়াজের চাহিদার ওপর নির্ভর করবে এলসির সংখ্যা ও পেঁয়াজ আমদানির পরিমাণ। নতুন বছরের ২ জানুয়ারি থেকে পেঁয়াজ আসা শুরু করবে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির কারণে গত ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন