• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ সৌদি আরবের সঙ্গে কৌশলগত পরমাণু চুক্তিতে ট্রাম্পের সম্মতি ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করলে বিশ্বে সংকট তৈরি হবে: রুবিও নিখোঁজের পর সেপটিক ট্যাঙ্কে শিশুর লাশ, গ্রেপ্তার চাচি আইসিসির পরোয়ানা কার্যকর করা নিউইয়র্ক সিটির দায়িত্ব নয়: মেয়র মামদানি জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার ৫ মে’র নৃশংসতা দেখে সবাই কেঁদেছে, ৫ আগস্টে সবাই রাস্তায় নেমেছে: মঞ্জু একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন বাংলাদেশ-চীন বৈঠকে গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও করিডোর ইস্যু ভিডিওর পর এবার ভাইরাল জামায়াত নেতার অডিও

ভ্যাকসিন নিয়ে বড় প্রতারণার শিকার হয়েছে বাংলাদেশ: জাফরুল্লাহ

নিজস্ব সংবাদ দাতা / ১৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১

০৪ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গত বছরের নভেম্বরে ভারতের সিরাম ইনিস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্য অধিদপ্তরের ত্রিপাক্ষিয় একটি চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী ছয় মাসে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকোর তিন কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ।

কিন্তু গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরাম ইনিস্টিটিউটের প্রধান জানান, অক্সফোর্ড-এস্ট্রজেনকোর টিকা রপ্তানিতে তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। ভারতের সাধারণ মানুষের কাছে টিকা না পৌঁছানো পর্যন্ত তা মজুদ ও অভ্যন্তরীণ বাজারেও বিক্রির প্রতি নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এমন খবর সামনে আসতেই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী বলেন, ভ্যাক্সিন নিয়ে এক বড় প্রতারণার শিকার হয়েছে বাংলাদেশ। রোববার (৩ জানুয়ারি) রাজধানীর এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

তবে ভারতের সিরাম ইনিস্টিটিউটের সঙ্গে টিকা আমদানীর চুক্তিতে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী নাজমুল হাসান পাপন বলছেন, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়েই টিকা পাবে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরও বলছে টিকা পেতে কোন বেগ পেতে হবে না বাংলাদেশকে। অপরদিকে, স্বাস্থ্য অধিদপ্তর চাইলে টিকার বিষয়ে দিল্লির সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন