• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ সৌদি আরবের সঙ্গে কৌশলগত পরমাণু চুক্তিতে ট্রাম্পের সম্মতি ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করলে বিশ্বে সংকট তৈরি হবে: রুবিও নিখোঁজের পর সেপটিক ট্যাঙ্কে শিশুর লাশ, গ্রেপ্তার চাচি আইসিসির পরোয়ানা কার্যকর করা নিউইয়র্ক সিটির দায়িত্ব নয়: মেয়র মামদানি জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার ৫ মে’র নৃশংসতা দেখে সবাই কেঁদেছে, ৫ আগস্টে সবাই রাস্তায় নেমেছে: মঞ্জু একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন বাংলাদেশ-চীন বৈঠকে গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও করিডোর ইস্যু ভিডিওর পর এবার ভাইরাল জামায়াত নেতার অডিও

মধ্যরাতে রাজধানীতে রিজভীর শীতবস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১

০৪ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৩ জানুয়ারি) মধ্যরাতে শ্যামলী, আদাবর ও মোহাম্মদপুরে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ছাত্রদল নেতা জুয়েল, ডা. আউয়াল প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে রুহুল কবির রিজভী বলেন, জেল-জুলুম, হামলা-মামলা নির্যাতন মাথায় নিয়েও বিএনপির নেতাকর্মীরা সব সময় মানব কল্যাণে কাজ করেন, তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন মুক্ত ছিলেন, তিনি প্রতি বছরই শীতার্ত মানুষের পাশে দাঁড়াতেন। শীত বস্ত্র বিতরণ করতেন। তিনি এখন গৃহবন্দি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১/১১ সরকারের নির্যাতনের শিকার হয়ে বিদেশে আছেন। তাদের পক্ষ থেকে আমরা শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। নিপীড়ন নির্যাতন সহ্য করেও আমরা মানব কল্যাণে কাজ করে যাচ্ছি। অথচ সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বর্তমানে উত্তরাঞ্চলে প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছে। দেশের কোনো মন্ত্রী এমপিকে সেখানে সহায়তা করতে দেখছি না। আপনারা দেখেছেন কী না জানি না, তারা সবাই বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেওয়া নিয়ে ব্যস্ত। তারা দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পের প্রচার চালাতে ব্যস্ত। কিন্তু দেশের মানুষের পেটে ভাত নেই। গায়ে কাপড় নেই। অথচ এসব দিকে তাদের নজর নেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন