• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দাউদকান্দিতে মাইক্রোবাসভর্তি প্রায় এক কোটি টাকার মাদক উদ্ধার ১৫ আগস্ট ঘিরে দাউদকান্দি-মেঘনায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায়  ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ নাঙ্গলমোড়ায় সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

ধর্ষণের মিথ্যা মামলা করায় বাদীর ৭ বছরের জেল

নিজস্ব সংবাদ দাতা / ১৯২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১

০৫ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় ধর্ষণের মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় নন্দ রানী নামে এক নারীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামের নন্দ রানীকে দীর্ঘদিন ধরে আসামি আবুল হায়াত আলী রাস্তা-ঘাটে উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। তাতে সে রাজি না হওয়ায় হায়াত আলী তার প্রতি ক্ষিপ্ত ছিল। একপর্যায়ে ২০১৪ সালের ২১ এপ্রিল রাত ৯টার দিকে পূর্ব পরিচিত মৎস্যজীবী আবুল হায়াত আলী ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে মর্মে কালাই থানায় একটি মামলা দায়ের করেন নন্দ রানী।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তার তদন্ত রিপোর্ট পেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে বাদীকে হাজির করা হলে তিনি মিথ্যা মামলা দায়ের করেছেন বলে স্বীকার করেন। এ সময় বিচারক তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ মাসের দণ্ড দেন। আর আসামি আবুল হায়াত আলীকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত।

এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী।

এর আগে আরো তিনটি ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় তিন জন বাদীকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন আদালত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন