• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক ৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক মেঘনায় গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল-সমাবেশ বাকেরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা উখিয়ায় জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জয়পুরহাটে ১১ দলের গণমিছিল ও সমাবেশ ৫ আগস্ট উপলক্ষে কাইচাইল ইউনিয়ন বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে নোবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ত্রিশালে আহত যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা মেঘনায় যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত

ডেমরায় বিশ হাজার পিছ ইয়াবা সহ ৬ জন গ্রেফতার

নিজস্ব সংবাদ দাতা / ২৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

১১জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ রাজধানীর ডেমরা এলাকা থেকে বিশ হাজার পিস ইয়াবাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ

সোমবার (১৮ জানুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ডেমরার চৌরাস্তা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. ফারুক হোসেন (৩৩), মো. ইউনুছ আলী (৩৪), মো. তারেক (৩২), মো. ইউসুফ মোল্লা (২৪), মো. কালাম (৩০) ও মো. আলী আজম (৪৪)।

এই বিষয়ে নেতৃত্বে থাকা গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামসুল আরেফীন জানান, মাদক ব্যবসায়ীরা প্রাইভেটকারে করে কক্সবাজার থেকে মাদকদ্রব্য নিয়ে আসার সংবাদ পাই। সেই সংবাদের ভিত্তিতে গোয়েন্দা লালবাগ জোনাল টিম ডেমরা চৌরাস্তা এলাকায় প্রাইভেটকারটি আটক করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত।

গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে ডেমরা থানায় মামলা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন