• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ

খায়রুল কবির খোকনের মায়ের শয্যাপাশে ডাকসু ভিপি আমান-

নিজস্ব সংবাদ দাতা / ১৯৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

২৫ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মোশাররফ হোসেন ভুইয়া :

ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান এবং ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলম।

গতকাল সোমবার রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে প্রিয় বন্ধুর মায়ের শয্যাপাশে ছুটে যান সাবেক দুই ছাত্রনেতা। এ সময় তারা খোকনের মায়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং কর্তব্যরত ডাক্তারদের সাথে আলাপ করেন।

সাবেক স্বাস্থ্যপ্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান এই সময়ে খোকনের বড় বোন পারুল সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলাপ করে অসুস্থ মায়ের শারীরিক প্রকৃত অবস্থা সম্পর্কে অবহিত হন। খোকনের মা বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্ট সহ নানাবিধ জটিলতায় ভুগছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন