• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

ডেমরার পশ্চিম সানারপাড়ে দোকানে চুরির হিড়িক!

নিজস্ব সংবাদ দাতা / ২৩৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১

৭ ফেব্রুয়ারি   ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ রাজধানীর  ডেমরা থানাধীন পশ্চিম  সানারপাড় চৌরাস্তা এলাকায় চুরির হিড়িক  পরেছে। গতরাতে হাজী আব্দুল খালেক সুপার মার্কেটের একটি কনফেকশনারি ও চা দোকানে চুরি হয়। সরেজমিনে দেখা যায়  মার্কেটের নির্মানকাজ চলায় দোকানের ভিতরে কিছু অংশ ওয়াল কেটে পিলারের কাজ করেন দোকান মালিক যদিও রাতে তালা থাকে। তার পরেও চুরি সংঘটিত হয়। দোকানী জানান গভীর রাতে কোন এক সময় চোর দোকানে ঢুকে  নগদ টাকা সহ মালামাল  নিয়ে  যায়। সম্প্রতি  আনোয়ার আলী ভবনের নিচ তলায়  চোর দল ট্রাক নিয়ে এসে ছোয়া  ব্যাটারি হাউজ থেকে তালা কেটে অটোবাইকের প্রায় লক্ষাধিক  টাকার  ব্যাটারি নিয়ে যায়। চুরি সংঘটিত হওয়ার সময় বাড়ির  মালিক  টের পেলে চোরের  দল ট্রাক  নিয়ে  দ্রুত  পালিয়ে যায় । এছাড়া  ঢাকা ও নাঃগঞ্জ সিটি করপোরেশনের  সিমান্ত  এলাকা হওয়ার ফলে কয়েকদিন পর পরই চুরি, ডাকাতি , ছিনতাই  সহ বিভিন্ন  অপরাধ সংগঠিত হয়। এলাকার  বাসিন্দারা সব সময়  আতঙ্কিত।   সিমান্ত এলাকায় পুলিশ টহল ও নিরাপত্তা গেট তৈরি করে বাসযোগ্য পরিবেশ তৈরি করার দাবি জানান  এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের নিকট।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন