• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

গজারিয়ায় মাজারসংলগ্ন প্রবীণ নিবাস ও এতিমখানা নির্মাণে আলোচনা সভা

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১

৯ ফেব্রুয়ারি  ২০২১, বিন্দুবাংলা  টিভি . কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাউশিয়া ইউনিয়নে ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের পশ্চিম পাশে চরবাউশিয়া মধ্যমকান্দি এলাকায় বাতেন শাহ চিশতির বউ মস্তান মাজার ও মসজিদ সংলগ্ন সর্বাধুনিক প্রবীণ নিবাস ও এতিমখানা নির্মাণ প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মাজোর ব্যবস্থাপনা কমিটির অর্থসম্পাদক ইউপি সদস্য আল মামুন জানান ওয়াকফকৃত এক একর জমি নিয়ে বাতেন শাহ চিশতির মাজার ও মসজিদ নির্মিত হয়েছে । ১৯৮৫ সালে বাতেন শাহ চিশতী পরলোক গমনের পর ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে একটি মাজার ও মসজিদ নির্মিত হয় । বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাউশিয়া ইউনিয়নের উন্নয়নের রোল মডেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান
মোহাম্মদ মিজানুর রহমান । বাউশিয়া বাসীর উন্নয়ন ও গণমানুষের কল্যাণ ও মানবকল্যাণে নিবেদিত বিরল জনপ্রতিনিধি মোঃ মিজানুর রহমান প্রধানের দিকনির্দেশনায় অলির মাজার ও ওয়াকফ করার সম্পত্তিকে গণমানুষের কল্যাণে মানব কল্যাণ মুখী কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে মাজারসংলগ্ন সর্বাধুনিক প্রবীণ নিবাস ও এতিমখানা স্থাপন সহ দৃষ্টিনন্দিত মাজার ও মসজিদ নির্মাণ উদ্দেশ্যে আজকের এই আলোচনা সভা আয়োজন করা হয় । আলোচনা সভায় উপস্থিত ছিলেন গজারিয়ার সর্বাধিক জনকল্যাণ মূলক কর্মকান্ড বাস্তবায়নের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী ও উন্নয়ন এবং মানব সেবা মূলক কর্মকান্ডের দুই তারকা, মহান পুরুষ , সাবেক যুগ্ম প্রকল্প পরিচালক এলজিইডি কার্যালয় ,প্রকৌশলী মোঃ মামুনুর রশিদ, সাবেক পরিচালক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও মুক্তিযুদ্ধা হাফিজ আহমেদ । আরো উপস্থিত ছিলেন মাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোস্তফা ,যুগ্নু অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার বদরুল আলম বাদল ,সাধারণ সম্পাদক খোকন প্রধান, মোঃ শাহজাহান প্রধান, মোঃ বাদল সরকার প্রমুখ ।।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন