• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা পরিবেশ প্রতিমন্ত্রীর মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে মেঘনা বিএনপির নেতাদের সাক্ষাৎ সিআইডির মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শনে স্বরাষ্ট্রের সচিব-আইজিপি মাদকমুক্ত কুমিল্লার প্রত্যয়ে শিক্ষার্থীদের র‍্যালি-সমাবেশ মাদক-চাঁদাবাজি-কিশোর গ্যাং ঠেকাতে সিদ্ধিরগঞ্জে মতবিনিময় আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি

পুলিশ যখন  স্বচ্ছল হবে তখন এই বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগই থাকবে না : ডিএমপি কমিশনার

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

১২ ফেব্রুয়ারি  ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃপুলিশ যখন  স্বচ্ছল হবে তখন এই বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগই থাকবে না বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার)। তিনি আরও বলেন, পুলিশ কেন দুর্নীতি করে? এর উত্তর খুঁজতে গিয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। কারণগুলো দূর করতে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে।

তিনি বলেন, একটু ভালো জীবনযাপনের জন্য অনেকে দুর্নীতিতে জড়ান। সন্তানদের ভালো স্কুলে পড়ানো, পরিবারের সবার জন্য মানসম্পন্ন চিকিৎসা- এ দুটি বিষয় দুর্নীতির অন্যতম কারণ। এই জায়গা থেকে পুলিশ সদস্যদের বের করতে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাডেট কলেজের আদলে পুলিশের নিজস্ব স্কুল তৈরি করা হবে। প্রথমত ৮টি বিভাগীয় শহরে এই স্কুল তৈরি হবে। সেখানে সাধারণ জনগণের সন্তানরাও পড়তে পারবে। কমিশনার জানান, পুলিশ সদস্য ও তাদের পরিবারের চিকিৎসার জন্য স্পেশালাইজড হাসপাতাল তৈরি করা হবে। পুলিশকে স্বচ্ছতার জায়গায় আনতে এরকম নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন