• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

সাংবাদিক এখন মেয়র

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

১৬ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌরসভার ৬৩ বছর পর প্রথম নারী মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাংবাদিক আঞ্জুমানা আরা বেগম বন্যা।

সাংবাদিক আঞ্জুমানা আরা বেগম বন্যা ঠাকুরগাঁও পৌর সভার মেয়র নির্বাচিত হওয়ায় সাংবাদিক সমাজ ও সুধিমহলে চলছে আনন্দ উদ্দীপনা।

নব-নির্বাচিত আঞ্জুমানা আরা বেগম বন্যা বলেন, একজন সাংবাদিক থেকে উঠে এসে আমি মেয়র নির্বাচিত হয়েছি। আমি পেশায় সাংবাদিক হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দলীয় মনোননয় দিয়েছেন জনগনের সেবা করার জন্য। ফলে পৌরসভার মানুষ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন। মেয়র নির্বাচিত হওয়ার আগ মূহূর্ত পর্যন্ত আমার পরিচয় ছিল আমি একজন সংবাদকর্মী। যেহেতু দীর্ঘদিন ঠাকুরগাঁওয়ের অবহেলিত মানুষের কথা গুলো পত্রিকার পাতায় তুলে ধরেছি। সেহেতু পৌরসভার সকল সমস্যা খুঁজে বের করে ঠাকুরগাঁও পৌরবাসীকে মডেল পৌরসভায় রূপান্তর করার কাজ করে যাব।

ঠাকুরগাঁও সু-শাসনের জন্য নাগরিকের সভাপতি প্রফেসর মনতোষ কুমার দে জানান, একজন সাংবাদিক দেশ ও জনস্বার্থে কাজ করেন। সেই সাংবাদিক যখন জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জনগনের পাশে দাড়াবেন তখন সাধারণ মানুষ সেবাটা বেশি পাবেন। ঠাকুরগাঁও পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভা গঠনে নিশ্চই আঞ্জুমানা আরা বেগম বন্যা গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবেন।

ঠাকুরগাঁওয়ের সিনিয়র সাংবাদিক স্থানীয় সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ জানায়, আমাদের সহকর্মী ঠাকুরগাঁও পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন এটি অবশ্যই আনন্দের বিষয়। সাংবাদিক আঞ্জুমানা আরা বেগম বন্যা ঠাকুরগাঁও পৌরবাসীর সকল সমস্যা সমাধানে আন্তরিক ভাবে কাজ কাজ করবেন এটাই আমাদের চাওয়া।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী জানান, পৌরসভার ইতিহাসে আমার সহকর্মী মেয়র নির্বাচিত হওয়ায় নিজেকে গর্ববোধ মনে করছি। আমরা সাংবাদিকরা সমাজের সাধারন মানুষের দু:খ, কষ্টের কথা গুলো তুলে ধরি। কিন্তু মেয়র আঞ্জুমানা আরা বেগম বন্যা এখন থেকে সমস্যার সমাধানের কাজ গুলো করবেন পাবরেন।

ঠাকুরগাঁও পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাংবাদিক আঞ্জুমানা আরা বেগম বন্যা ২৬ হাজার ৫০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৩৩৩ ভোট।

উল্লেখ্য, নব-নির্বাচিত মেয়র সাংবাদিক আঞ্জুমানা আরা বেগম বন্যা দীর্ঘদিন দৈনিক আমাদের সময় পত্রিকা ও বাংলাদেশ টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন