• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

৫ মে ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
এনামুল হক,ময়মনসিংহ:
মারকাযুত তা’লীম ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩য় বারের মতো দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর-২০২১’ ময়মনসিংহ জেলা অডিশন গত বৃহস্পতিবার দিনব্যাপী এ প্রতিযোগিতা ত্রিশাল পৌর শহরের মারকাজুত তাহফিজ ওয়াল র্কুরা মডেল মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় ‘ইয়েস কার্ড প্রাপ্ত ও সেরা পাঁচ’ বিজয়ীদের লোরেন ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।
রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও লোরেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোখলেছুর রহমান সবুজ।
মারকাজুত তাহফিজ ওয়াল কুররা মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আবু তাহের মিসবাহের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, মারকাযুত্ তা’লীম ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান হাফেজ মাওলানা ক্বারী কাউসার আহমেদ নূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর খালেদ মাহমুদ সুমন, ত্রিশাল রির্পোটার্স ইউনিটির সভাপতি এইচ এম জোবায়ের হোসাইন, বিশিষ্ট ইসলামি চিন্তাবীদ অধ্যাপক মুফতি মাহদী হাসান তালুকদার, সমাজসেবক গোলাম মোস্তফা, আব্দুল কাদির প্রমূখ।
দিনব্যাপী প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলা থেকে ১৪জন প্রতিযোগিকে ইয়েস কার্ড দেওয়া হয় এবং সেরা পাঁচজন মোঃ ওবাইদুল্লাহ সরকার, তাওহিদ বিন তাহের, আবরারুল হক তামীম, সাদিক আহমেদ সিফাত ও জুনাইদ আইমানকে ইয়েস কার্ড ও ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন