• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

পোস্টম্যানের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

৮ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

 

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে খলিলুর রহমান (৫০) নামের এক পোস্টম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৬ টায় রুহিয়ার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী বাজারের পাশে একটি মরিচ ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তি সদর থানার শিবগঞ্জ পোস্ট অফিসে পোস্টম্যানের দায়িত্ব পালন করতেন। তিনি মলানখুরী গ্রামের মৃত গফুর আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রোববার অফিস থেকে বাসায় ফিরে পাশের পাটিয়াডাঙ্গী বাজারে যান খলিল। গভীর রাত হলেও বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বের হন পরিবারের লোকজন। এক সময় ওই মরিচ ক্ষেতে তার মরদেহ দেখতে পাওয়া যায়।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন