• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

গজারিয়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

১১ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী চলন্ত বাসে গ্যাস সিলিন্ডার থেকে আকস্মিক ভাবে আগুন ধরে যায়। বাস থেকে নামতে গিয়ে ঠেলাঠেলিতে অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে বালুয়াকান্দি রংধনু ফিলিং স্টেশনের সামনে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীসেবা (ফেনী জ ১১-০০০১) পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকাগামী একটি চলন্ত যাত্রীবাহী বাসের সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে পাইপে আগুন লাগে। পরে মুহুর্তের মধ্যে বাসে আগুন ধরে যায়। আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে জানালা ও দরজা দিয়ে নামতে গিয়ে ঠেলাঠেলিতে অন্তত ৫ যাত্রী আহত হন। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে বাসের অধিকাংশ পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সায়ারুল রজত রেখাকে জানান, ঘটনার পর থেকে বাসের চালক পলাতক।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে-গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন