• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত শিশুদের জন্য পাঁচ বিশেষায়িত হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হচ্ছে: দীনেশ ত্রিবেদী গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ

মশার দখলে রাজধানী, মশারি টানিয়ে অভিনব প্রতিবাদ

নিজস্ব সংবাদ দাতা / ২১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

১২ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :

ঢাকায় মশা অসহ্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। মশা মারতে কার্যত ব্যর্থ ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়ররা। মশারি টানিয়ে মেয়রদ্বয়ের ব্যর্থতার অভিনব প্রতিবাদ জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।

শুক্রবার (১২ মার্চ) সকাল পৌনে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই অভিনব প্রতিবাদ জানানো হয়।

ভাড়াটিয়া পরিষদের মানববন্ধনে আধা ইঞ্চি মশা মারতে দুই মেয়র ব্যর্থ দাবি করে অবিলম্বে মশার উপদ্রব থেকে রাজধানীবাসীকে রক্ষার দাবি জানানো হয়।

ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, ভাড়াটিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা মো. মোস্তফা, মো. মাকসুদুর রহমান, জামাল শিকদার ও শামীম আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর বস্তি থেকে অভিজাত এলাকা, সর্বত্রই মশার আক্রমণ। এ যেন মানুষের আবাসস্থল নয়, যেন মশার রাজধানী। মশা মারতে সম্পূর্ণ ব্যর্থ ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র। ব্যর্থতার দায় স্বীকার করে দ্রুত মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন