• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

ফেসবুকে নরেন্দ্র মোদীকে নিয়ে মানহানিকর ভিডিও আপলোড করায় ঠকুরগাঁওয়ে তরুণকে গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

২০ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,মোঃ আকতারুল ইসলাম আক্তার,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর ভিডিও আপলোড করায় ঠাকুরগাঁওয়ে ১৭ বছর বয়সি এক তরুনকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।

আজ শনিবার দুপুরে শহরের মন্দিরপাড়ার এলাকার একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত হুমায়ুন কবির (১৭) বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ধনীবস্তি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

ওই তরুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা পক্রিয়াধীন রয়েছে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)তানভিরুল ইসলাম।

 

ওসি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশে আগমন বানচাল করার লক্ষ্যে ও বিভিন্ন শ্রেণী বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃনা বিদ্বেশ সৃষ্টি করে সাম্প্রদায়িক অস্থিরতা বিশৃঙ্খলা সহ আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ভিডিও আপলোড করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার থেকে একটি মোবাইল ডিভাইস উদ্ধার করা হয় ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন