• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা পরিবেশ প্রতিমন্ত্রীর মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে মেঘনা বিএনপির নেতাদের সাক্ষাৎ সিআইডির মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শনে স্বরাষ্ট্রের সচিব-আইজিপি মাদকমুক্ত কুমিল্লার প্রত্যয়ে শিক্ষার্থীদের র‍্যালি-সমাবেশ মাদক-চাঁদাবাজি-কিশোর গ্যাং ঠেকাতে সিদ্ধিরগঞ্জে মতবিনিময় আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি

মোদি পূজা দিলেন যশোরেশ্বরী কালীমন্দিরে

নিজস্ব সংবাদ দাতা / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১

২৭ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরা যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিয়েছেন।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি পূজা দেন।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টার ঈশ্বরীপুরের হেলিপ্যাডে অবতরণ করে। সেখান থেকে তিনি কালীমন্দিরে যান।

যশোরেশ্বরী কালীমন্দিরে পুরোহিত দিলীপ মুখার্জি বলেন, কালীমন্দিরে পূজা শেষে বেলা ১১ টার কিছু আগে মোদি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

টুঙ্গিপাড়া থেকে তিনি যাবেন গোপালগঞ্জের ওড়াকান্দিতে। সেখানে মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করবেন। মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেবেন মোদি।

দুপুরে ঢাকায় ফিরবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন। তার আগে দুই প্রধানমন্ত্রী একান্তে আলোচনা করবেন।

সবশেষে নরেন্দ্র মোদি বঙ্গভবনে যাবেন। সন্ধ্যায় সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছেড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন