• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নারায়ণগঞ্জে ৫ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১

১১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রঘুনাথপুর এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসের সামনে ডাকাতির প্রস্তুতির সময় দেশিয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৩-এর সদস্যরা। বৃহস্পতিবার (১০ জুন) রাতে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১১ জুন) গ্রেপ্তারদের ফতুল্লা মডেল থানায় হাজির করে রাজধানীর টিকাটুলি এলাকায় অবস্থিত র‌্যাব-৩-এর এসআই আব্দুস ছামাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন

গ্রেপ্তাররা হলেন—সজীব (২৪), সুমন (২৪), আশিক (২০), সোহাগ (২৫) ও মামুন (২৪)।

মামলায় উল্লেখ করা হয়, তল্লাশি করে গ্রেপ্তার সজিবের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, সুমনের স্ত্রু ড্রাইভার, আশিকের কাছ থেকে চাপাতি, সোহাগের কাছ থেকে চাইনিজ কুড়াল ও মামুনের কাছ থেকে ধারালো লোহারপাত উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা র‌্যাবের কাছে নিজেদের সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে পরিচয় দিয়েছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের বাইরে গেটের উত্তর পাশে খোলা জায়গা থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তার ৪ জন বিভিন্ন জেলার ও একজন নারায়ণগঞ্জের বন্দরের বাসিন্দা। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন