• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদ দাতা / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১

১১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের দুই নেতাসহ আরো তিনজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৪৮ ঘণ্টায় পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সহদপ্তর সম্পাদক ও জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি আবদুল হক, খেলাফতে মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হকের ‘মদদপুষ্ট’ বেড়তলা মাদ্রাসার সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূইয়াসহ আরো একজন।

পুলিশ জানায়, সহিংস ঘটনার প্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হয়। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হেফাজতের সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুটি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৬টি মামলা হয়েছে।

এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয়সহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত নতুন তিনজনসহ ৫৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন