• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

কারিনা কাপুরকে বয়কটের দাবি

নিজস্ব সংবাদ দাতা / ২৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

১২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রামায়ণে সীতার চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন কারিনা কাপুর। এর জন্য নাকি ১২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন অভিনেত্রী। এ খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। টুইটারে ট্রেন্ডিং ‘বয়কট করিনা খান’।

পৌরাণিক চরিত্রদের নিয়ে সিনেমা তৈরি বলিউডে নতুন নয়। সম্প্রতি শোনা যায়, রামায়ণ নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক অলৌকিক দেশাই। আর তাতে সীতার চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন কারিনা কাপুরকে। সাধারণ কোনো ছবিতে অভিনয় করার জন্য নাকি ৬ থেকে ৮ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নেন কারিনা। কিন্তু সীতার চরিত্রে অভিনয় করার জন্য তিনি ১২ কোটি টাকা দর হাঁকিয়েছেন বলেই শোনা গিয়েছিলো।

কারিনার সীতার চরিত্রে অভিনয়ের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের পালা শুরু হয়ে যায়। ‘তৈমুরের আম্মা সীতা কি করে হতে পারে?’ এমনই প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। দেবী সীতা হিসেবে সাইফ-পত্নী কারিনাকে মানা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

পুরোনো রামায়ণ ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করা দীপিকা চিকালিয়ার ছবির পাশে করিনার সিনেমার দৃশ্যে সিগারেট খাওয়ার ছবিতে দিয়েও কটাক্ষ করা হয় টুইটারে। এমন মন্তব্যের জেরেই ট্রেন্ডিং হয় ‘বয়কট কারিনা খান’ হ্যাশট্যাগ। যদিও পরে আবার শোনা গিয়েছে, সীতার চরিত্রে অভিনয় করছেন না কারিনা কাপুর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন