• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

তিন আসনের উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

নিজস্ব সংবাদ দাতা / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

১২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাস সংক্রমন বেড়ে যাওয়ায় জাতীয় সংসদের তিন আসনে উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে নতুন করে ২৮ জুলাই নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

এ আসনগুলোতে গত ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত আগ্রহীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করেছে আওয়ামী লীগ। উপ-নির্বাচনে প্রার্থী হতে ৪ দিনে ৭৬ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে কুমিল্লা-৫ আসনে ২৯, ঢাকা-১৪ আসনে ২৬ এবং সিলেট-৩ আসনে ২১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তার মধ্যে তিনটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন- ঢাকা-১৪ আগাখান মিন্টু, সিলেট-৩ হাবিবুর রহমান ও কুমিল্লা-৫ আবুল হাসেম খান।

উল্লেখ্য, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক গত ১৪ এপ্রিল, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ১১ মার্চ এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মারা যাওয়ার পর এই আসনগুলো শূন্য হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন