• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

২৪ ঘন্টায় ১১৯ তালেবানকে হত্যা করলো আফগান বাহিনী

নিজস্ব সংবাদ দাতা / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

১২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

তালেবানের বিরুদ্ধে আবারো বড় ধরণের অভিযান পরিচালনা করেছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী। ২৪ ঘন্টার দিবারাত্রি অভিযানে অন্তত ১১৯ তালেবানকে হত্যা করতে পেরেছে তারা। আহত হয়েছে আরো ৪১ তালেবান। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় হতাহতের এ সংখ্যা নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, আফগানিস্তানের গজনি, আরজগান, হেরাত, সারপোল, ফারিয়াব, বাগলান এবং তোখার প্রদেশে একযোগে এসব অভিযান চলে। তাতেই তালেবানের প্রায় ২০০ সদস্যকে নিষ্ক্রিয় করা গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, তালেবানদের সাথে ওই সংঘটিত অভিযানে নিরাপত্তা বাহিনী প্রচুর অস্ত্রশস্ত্রও জব্দ করেছে।

আফগানিস্তান ছেড়ে বিদেশি সেনারা চলে গেলে তালেবান বড় ধরণের অভিযান পরিচালনা করবে এমন আশঙ্কা রয়েছে। তাই বিদেশি সেনারা থাকাকালীন একাধিক বড়বড় অভিযান পরিচালনা করছে আফগান নিরাপত্তা বাহিনী। ফলে সাম্প্রতিক সময়ে দেশটি হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে। তালেবানের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে, তারা বিদেশি সেনা প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করছে। এরপর তারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার জন্য তৎপর হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন