• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

রামেক হাসপাতালে আরো ১৩ জনের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

১৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) সকাল ৯টা থেকে রোববার (১৩ জুন) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতদের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।

করোনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজনই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অন্যজনের বাড়ি নওগাঁয়। উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে রাজশাহী ও নওগাঁর দুজন করে এবং একজন করে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার। তাদের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এই ১৩ জনের মধ্যে হাসপাতালের আইসিইউতে চারজন মারা গেছেন। এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ডে তিনজন, ১৬ ও ২২ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ১ ও ২৯ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

উপপরিচালক আরও বলেন, ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৯৫ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন। করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪১ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১১৭ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৩৬ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। এই একদিনে হাসাপাতাল ছেড়েছেন ৩৫ জন।

শনিবার (১২ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে ১৮৮ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৪৬৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ১০৮ ও রামেক ল্যাবে ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে সবচেয়ে বেশি ৫৩ দশমিক ৬৭ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়।

এ ছাড়া নমুনা পরীক্ষা বিবেচনায় নওগাঁর ৫০ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জের ১৬ দশমিক ৪৬ শতাংশ এবং নাটোরের ১২ দশমিক ৬৭ শতাংশ করোনা ধরা পড়েছে।

এর আগে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জুন, ৮ জুন ৮ জন, ৯ জুন ৮ জন, ১০ জুন ১২ জন, ১১ জুন ১৫ জন এবং ১২ জুন ৪ জন রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন