• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা পরিবেশ প্রতিমন্ত্রীর মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে মেঘনা বিএনপির নেতাদের সাক্ষাৎ সিআইডির মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শনে স্বরাষ্ট্রের সচিব-আইজিপি মাদকমুক্ত কুমিল্লার প্রত্যয়ে শিক্ষার্থীদের র‍্যালি-সমাবেশ মাদক-চাঁদাবাজি-কিশোর গ্যাং ঠেকাতে সিদ্ধিরগঞ্জে মতবিনিময় আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি

গুলশানে গৃহবধূকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

১৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর গুলশানের একটি বহুতল ভবনের সুইমিংপুলের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারীর নাম ইসরাত জেবিন মিতু (৩০)। তার স্বামী মো. রাতুল আরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং মিতু ওই গ্রুপের পরিচালক ছিলেন।

সোমবার দুপুর পৌনে ২টার দিকে গুলশান-২ এর ৬৯ নম্বর রোডের, ৯ নম্বর বাড়ির সুইমিংপুলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। এদিকে মিতু’র স্বজনরা অভিযোগ করে বলছে মিতুর শ্বশুরবাড়ির লোকজন মিতুকে ছাদ থেকে ফেলে হত্যা করেছে।

নিহত মিতুর মামা মাসুদ বলেন, সম্প্রতি স্বামীর সঙ্গে মিতু সম্পর্ক ভালো যাচ্ছিল না, এছাড়া শ্বশুরবাড়ির অন্য সদস্যদের সঙ্গেও মনোমালিন্য চলছিল মিতুর। মিতু ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে পারে না। এর পেছনে অবশ্যই পারিবারিক বিরোধসহ নানা বিষয় জড়িত। তাকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।’

গুলশান থানার এসআই মো. রনি জানান, ‘ভবনটি ১২তলা। আমরা যতটুকু দেখলাম তিনি উপর থেকে নিচে পড়েছেন। কীভাবে পড়েছেন তার তদন্ত চলছে। নিহতের পরিবার এখনও কোনো অভিযোগ করেনি। মিতুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার সময় তার স্বামী বাসায় ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

এদিকে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, ‘আমরা খবর পেয়ে গুলশান-২ এর ৬৯ নম্বর সড়কের ৯ নম্বর ভবনের নিচে থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ছাদ থেকে পড়ে মারা গেছেন। তারপরও তদন্ত করছি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন