• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
“লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা ভুয়া ডাক্তার চক্রে জিম্মি দেশের স্বাস্থ্যব্যবস্থা মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা

মোটরসাইকেল দুর্ঘটনায় অভিনেতার মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ২২৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

১৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সড়ক দুর্ঘটনায় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা সঞ্চারি বিজয় মারা গেছেন। সোমবার (১৪ জুন) তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুইদিন আগে শনিবার (১২ মে) বাইক দুর্ঘটনার কবলে পড়েন সঞ্চারি বিজয়। তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। এরপর মাথায় গুরুতর আঘাত পান তিনি।

রোববার (১৩ জুন) সঞ্চারির ব্রেনে সার্জারি করা হয়। ২ দিন ধরে তাকে রাখা হয়য় নিউরো আইসিইউতে লাইফ সাপোর্টে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। তার মৃত্যুতে শোক নেমে এসেছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে।

সঞ্চারি বিজয়ের ভাই সিদ্ধেশ কুমার জানান, পরিবারের পক্ষ থেকে অভিনেতার শরীরের বিভিন্ন অঙ্গ দান করা হয়েছে।

২০১১ সালে ‘রঙ্গাপ্পা হোগবিটনা’ সিনেমার মধ্য দিয়ে পড় পর্দায় যাত্রা শুরু করেন সঞ্চারি বিজয়। বহুল সমালোচিত ‘নান্নু অভানাল্লা’য় ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করে ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন