• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
২৪ ক্যারেটের সোনার মতো খাঁটি কর্মীদেরই মূল্যায়ন হবে: রমিজ উদ্দিন লন্ডনী কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

নাসিরসহ ৫ আসামি গ্রেপ্তারের পর যা বললেন পরীমনি

নিজস্ব সংবাদ দাতা / ২৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

১৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ জুন) দুপুরে রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নাসির উদ্দিনের বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

এই ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন পরীমনি। তিনি গণমাধ্যমে আলাপকালে বলেন, এখন ভরসা পাচ্ছি। স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছি। অভিযোগ প্রকাশ্যে আসার পর দ্রুতই প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে। নিশ্চিন্ত হলাম যে বিচার পাবো। বাকি যারা অভিযুক্ত তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হোক।

এদিকে পরীমনির সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে উঠছেন শোবিজের মানুষ। নানা অঙ্গনের তারকারাও মুখ খুলছেন এই ইস্যুতে। তারা পরীকে সাহস দিচ্ছেন সমর্থন যুগিয়ে। কেউ কেউ প্রশংসাও করছেন ন্যায় পাওয়ার প্রত্যাশায় সাহসী হয়ে উঠার জন্য।

এর আগে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে দুপুর ১২টার দিকে সাভার থানায় নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন