• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

জেমসের নামে তৈরি হলো বিশেষ গিটার

নিজস্ব সংবাদ দাতা / ২৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

১৫ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দেশের জনপ্রিয় রক তারকা জেমসের জন্য দেশেই তৈরি হলো একটি বিশেষ গিটার। বিশেষ এই গিটারটির নাম রাখা হয়েছে শিল্পীর বিখ্যাত গানের রেশ ধরে ‘তারায় তারায়’। গিটারের গায়ে খোদাই করে লেখা আছে ‘জেমস’ নামটিও।

সোমবার (১৪ জুন) রাতে জেমসের হাতে গিটারটি তুলে দিয়েছে সংগীত বাদ্যযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বেশি জোশ কাস্টমস’। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব অপারেশনস ও আরবোভাইরাস ব্যান্ডের ড্রামার নাফিজ আল আমিন।

নাফিজ বলেন, সবার উৎসাহ আর সহযোগিতা নিয়ে আসলে কাজটি করতে পেরেছি। আমি খুবই আনন্দিত উদ্যোগটি শেষ করতে পেরেছি এবং প্রিয় তারকার হাতে গিটারটি তুলে দিতে পেরেছি। তবে গিটারটি তৈরির পেছনে বড় অবদান চিশতী ইকবাল ভাইয়ের। তার প্রতিও আমার ভালোবাসা।

চিশতী ইকবাল মূলত একজন আইনজীবী, পরামর্শক ও সংগীতপ্রেমী। তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন সংগীতাঙ্গনের মানুষদের জন্য।

বিশেষ এ গিটার সম্পর্কে নাফিজ আল আমিন বলেন, জেমস ভাই গিটারটির কথা শুনে খুব খুশি হয়েছেন কারণ এটি মেড ইন বাংলাদেশ। গিটারটিতে আমরা দিয়েছি একেবারে দেশি কাঠ। এটি জানতে পেরেও তিনি খুব খুশি হয়েছেন। সবচেয়ে বড় কথা, গিটারটি তার পছন্দ হয়েছে। এটাই আমাদের বড় সার্থকতা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন