• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪ পরীক্ষার্থী মেঘনায় ভোরে আঞ্চলিক সড়কে নারীর মরদেহ উদ্ধার বালতি দিয়ে মেপে জিআর চাল বিতরণে প্রশ্ন উঠেছে মেঘনায় চায়ের দোকানে গাঁজা বিক্রি করা সেই রিপন কারাগারে মাদকের আগ্রাসনে নীরবতা ভাঙার এখনই শেষ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা :বাবুরহাট–মতলব বেড়ীবাঁধ–দাউদকান্দি সড়ক ১০.৩০ মিটার প্রশস্ত করার উদ্যোগ মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ

ব্যবসায়ীরা সৎ না হলে তাদের বিচার আল্লাহ করবে: খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

১৫ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘সার্বিক দিক চিন্তা করলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে আমাদের সততা নিয়ে প্রশ্ন আছে। ব্যবসায়ীরা সবাই যদি সৎ না হন, তাহলে দেশের ভাগ্য উন্নয়ন হয় না। প্রধানমন্ত্রী যে চেষ্টা করে যাচ্ছেন, তার সঙ্গে আমাদেরকেও সমপর্যায়ে কাজ করতে হবে। আমাদের ব্যবসায়ীরা যদি সৎ না হন, লাভ বেশি করতে চান, মানবতাবিরোধী কাজ করতে চান, তাদের বিচার আল্লাহ করবে।’

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিতব্য খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বিদেশ থেকে চাল আমদানি না হলে চালের কেজি হতো একশ টাকা। তাই সরকার খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি ব্যবস্থাপনার আধুনিকরণ করছে। স্বল্পমূল্যে সার দেওয়া হচ্ছে, কীটনাশক দেয়া হচ্ছে, উন্নত গবেষণা হচ্ছে।

এ সময় চালকল মালিকদের প্রতি হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, এ বছর চুক্তি অনুযায়ী মিল মালিকরা চাল সরবরাহ না করতে পারলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১০ লাখ রোহিঙ্গাকে পুষতে হচ্ছে, প্রতিবছর রোহিঙ্গাদের ২০ হাজার শিশু জন্ম নিচ্ছে। এদেরকে খাওয়ানো হচ্ছে। সার্বিক চিন্তা করলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে আমাদের সততা নিয়ে প্রশ্ন আছে।

তিনি আরো জানান, ভবিষতে ৩৫ লাখ টন খাদ্যশস্য মজুত রাখার লক্ষ্যে সরকার কাজ করছে। গত কয়েকদিন আগে ৩৫টি ধানের সাইলো নির্মাণের বিষয়টি জাতীয় অর্থনীতি কমিটি-একনেকে পাস হয়েছে। এছাড়া বরিশাল-চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, নওগাঁ নতুন পাঁচটি বড় আঁকারের সাইলো নির্মাণ করা হবে। আগামী ২০২৫ সালের মধ্যে পাঁচ লাখ মেট্রিকটন ধারণ ক্ষমতা নিয়ে কাজ করছে সরকার।

পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম, প্রকল্প পরিচালক রেজাউল করিম শেখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন