• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

রামেকের করোনা ইউনিটে আরো ১২ জনের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

১৫ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরো ১২ জন মারা গেছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ জুন) সকাল ৯টা থেকে মঙ্গলবার (১৫ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।

এদের মধ্যে ৮ জন করোনায়, তিনজন করোনা উপসর্গ নিয়ে এবং একজন করোনা সংক্রমণ থেকে সেরে ওঠা রোগী। এর আগে গত ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জন, ৮ মে ৮ জন, ৯ জুন ৮ জন, ১০ জুন ১২ জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন ৪ জন, ১৩ জুন ১৩ জন এবং ১৪ জুন ১২ জন হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ১২ জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালের আইসিইউতে চারজন মারা গেছেন। তিনজন করে মারা গেছেন ৩ ও ২৫ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ১৬ ও ২২ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

করোনা সংক্রমণে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, রাজশাহীর দুজন এবং নওগাঁর একজনসহ মোট ৮ জন মারা গেছেন। এ ছাড়া উপসর্গ নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর একজন করে মোট তিনজন মারা গেছেন। সংক্রমণ থেকে সেরে ওঠা আরেকজন মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

উপপরিচালক আরো বলেন, ২৭৩ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩২৫ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৮ জন।

এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩৬ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৩১ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন। এই একদিনে হাসাপাতাল ছেড়েছেন ৪৩ জন।

সোমবার (১৪ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৭ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৩৭১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৪০ ও রামেক ল্যাবে ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষার অনুপাতে নওগাঁয় সবেচেয়ে বেশি ৪৭ দশমিক ২৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়। এ ছাড়া নাটোরে ৩৩ দশমিক ৩৩, রাজশাহীতে ৩০ দশমিক ৯২ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ২১ দশমিক ৩৬ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন