• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাংবাদিক পরিচয় নির্ধারণে কর্তৃপক্ষ জরুরি: তথ্যমন্ত্রী যে কোন কারণে রাষ্ট্রপতির পদত্যাগে সংবিধানে সুযোগ রয়েছে : স্বরাষ্ট্র মন্ত্রী কম্বোডিয়ার চাকরির ফাঁদে নারীরা, সক্রিয় দালালচক্র রাজধানীসহ দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, সিএনজি পাম্পে দীর্ঘ লাইন চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, শোকের ছায়া সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ সৌদি আরবের সঙ্গে কৌশলগত পরমাণু চুক্তিতে ট্রাম্পের সম্মতি ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করলে বিশ্বে সংকট তৈরি হবে: রুবিও

হেফাজত নেতা আজহারুল পাঁচ দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদ দাতা / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

১৫ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুন) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ভোরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম বায়তুল মোকাররম মসজিদসহ রাজধানীর বিভিন্নস্থানে যে তাণ্ডব চালিয়েছে তার সঙ্গে মাওলানা আজহারুল ইসলামের প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া গেছে।

এছাড়া তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের অভিযোগও রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন