• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

হলিউড অভিনেত্রী লিসা আর নেই

নিজস্ব সংবাদ দাতা / ২৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

১৫ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

না ফেরার দেশে পাড়ি জমালেন ‘গন গার্ল’খ্যাত হলিউডের প্রবীণ অভিনেত্রী লিসা বেনস (৬৫)। গত ৪ জুন সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এরপর টানা ১১ দিন হাসপাতালে চিকিৎসা চলছিলো তার। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন এই তারকা।

সোমবার (১৪ জুন) নিউইয়র্কের মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিসা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর এক পারিবারিক বন্ধু।

তিনি বলেন, আমাদের সকলের মন ভেঙে গেছে। লিসার এই মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তার মতো সহৃদয় ও বড় মাপের মানুষ সত্যিই বিরল। কাজের জন্য, পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়ে গেছেন তিনি। আমরা তার জীবনের অংশ হতে পেরে ধন্য।

গত ৪ জুন নিউইয়র্ক শহরের রাস্তায় পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছিলেন লিসা। হুট করে একটি স্কুটার অভিনেত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি নিউইয়র্ক পুলিশ।

‘গন গার্ল’ ছাড়াও হলিউডের একাধিক সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন লিসা বেনস। টম ক্রুজের সঙ্গে ‘ককটেল’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন