• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ইসরাইলি জাহাজ ভিড়তে দিলেন না কানাডার বিক্ষোভকারীরা

নিজস্ব সংবাদ দাতা / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

১৫ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর সম্প্রতি ইসরাইল বর্বর হত্যাযজ্ঞের ঘটনায় কানাডার ব্যস্ততম সমুদ্রবন্দর পোর্ট অব প্রিন্স রুপার্টে ইসরাইলের একটি কন্টেইনার জাহাজ ভিড়তে দেননি দেশটির বিক্ষোভকারীরা।

বন্দরে ইসরাইলের জাহাজ যাতে ভিড়তে না পারে সেজন্য বিক্ষোভকারীরা ফেয়ার ভিউ কন্টেইনার টার্মিনালের প্রবেশমুখে পিকেট লাইন তৈরি করেন এবং জাহাজটিকে প্রতিহত করে। উত্তর আমেরিকার দেশগুলোতে এরইমধ্যে যে ব্লক দ্যা বোট আন্দোলন গড়ে উঠেছে তার সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরাইলি এই কন্টেইনার জাহাজটি প্রতিহত করা হয়েছে।

সাম্প্রতিক গাজা যুদ্ধের পর ইহুদি বর্বরতায় বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে উত্তর আমেরিকার যুদ্ধবিরোধী লোকজন এই আন্দোলন গড়ে তুলেছেন। তারা উত্তর আমেরিকার দেশগুলোর বন্দরে ইসরাইলের জাহাজ প্রতিহত করার কর্মসূচি পালন করে যাচ্ছেন।

কানাডার বন্দরে ইসরাইলি জাহাজ প্রতিহত করতে আসা ফ্রান্সিস রিলে বলেন, আমরা একথা অস্বীকার করতে পারি না যে, বিশ্ব এখন একে অপরের সাথে সংযুক্ত। ফলে এখানে যে জাহাজ ডক করা প্রতিহত করা হলো তার প্রভাব বিশ্বের অন্য অংশে পড়বে। কাজটি করা কঠিন তবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

এর আগে আমেরিকার ওকল্যান্ড বন্দরে বিক্ষোভকারীরা ইসরাইলের একটি পণ্যবাহী কার্গো জাহাজ ভিড়তে বাধা দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন