• বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মেঘনায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকছেন নান্নু-বাশাররা

নিজস্ব সংবাদ দাতা / ২১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

১৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের জাতীয় দলের নির্বাচকদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে মে মাসে। তবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলই থাকছে। বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘এখন যেটা আছে ওইটা সময় শেষ এটা আপনারা জানেন। এই বোর্ডে আজকে সিদ্ধান্ত হয়েছে যে এই বিশ্বকাপ (টি-টোয়েন্টি বিশ্বকাপ) পর্যন্ত এ বছরের এই পর্যন্ত এটাকে বৃদ্ধি করা হয়েছে। মানে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।’ নান্নু ও বাশার বেশ লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর মধ্যে গত জানুয়ারিতে চতুর্থ নির্বাচক হিসেবে যুক্ত করা হয়েছে আব্দুর রাজ্জাককে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও বাংলাদেশ দলের সামনে রয়েছে ব্যস্ত সূচি। মূলত এসব কারণেই আস্থা রাখা হয়েছে বর্তমান নির্বাচক কমিটির ওপর। সবকিছু ঠিক থাকলে নান্নু-বাশাররাই ঘোষণা করবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন