• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

আফগানিস্তানে গুলিতে ৪ পোলিও টিকাকর্মী নিহত

নিজস্ব সংবাদ দাতা / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

১৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে বন্দুকধারীদের বিচ্ছিন্ন হামলায় চার পোলিও টিকাকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গত বছর তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার পর থেকেই দেশটির ভিভিন্ন শহরে বারবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্য মূলত সরকারি কর্মী, স্বাস্থ্যকর্মী, মিডিয়া কর্মী ও সিভিল সোসাইটির সদস্য।

মঙ্গলবার নানগারহার প্রদেশের পোলিও টিকা কার্যক্রমের প্রধান জান মোহাম্মাদ জানান, প্রদেশের প্রধান শহর জালালাবাদের তিনটি জায়গায় পোলিও টিকাকর্মীদের লক্ষ্য করে বন্দুকধারীরা হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে। এছাড়া গুলি করে আহত করেছে আরো তিনজনকে।

এই হামলার পর নানগারহারে পোলিও টিকা কার্যক্রম স্থগিত করা হয়েছে। কখন আবার এই কার্যক্রম চালু করা হবে তা স্পষ্ট নয়।

কোনো গোষ্ঠী হামলার দায় এখনো স্বীকার করেনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন