• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ৩৮০ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার ৭২৬১ মেঘনায় অবসরপ্রাপ্ত মেজর মেহেবুবুর রহমানের দাফন সম্পন্ন মেঘনায় খাসজমি দখলমুক্ত, আট স্থাপনা উচ্ছেদ মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়াতে উদ্যোগ নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ

দেশকে খুব খারাপ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে সরকার: আব্বাস

নিজস্ব সংবাদ দাতা / ২৫০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

১৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশকে খুব খারাপ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে সরকার। এটাকে রুখতে হলে আমাদের সব বিভক্তি ভুলে এক হতে হবে।

বুধবার (১৬ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশে বিরাজনীতিকরণ প্রক্রিয়া চলছে, নেতৃত্বশূন্য করার প্রক্রিয়া চলছে। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিতে চায়, তাদের হাতকে শক্তিশালী করতে পরিকল্পিতভাবে বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব আবদুস সালামের সভাপতিত্বে ও মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব শ্যামা ওবায়েদের সঞ্চালনায় গোল টেবিল আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হাই শিকদার, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী, বিএফইউজের সাবেক মহাসচিব এমএ আজিজ ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন