• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

ভাসানচর থেকে ‘দ্বিতীয় স্ত্রী’র কাছে যাওয়ার পথে রোহিঙ্গা যুবক আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

১৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে মো.ইলিয়াছ (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ৭৯নং ক্লাস্টারের ৩নং রুমে বসবাস করে।

বুধবার (১৬ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বোয়ালখালী ঘাট থেকে আটক করা হয়। আটককৃত ইলিয়াছ ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসেনর ছেলে।

চরজব্বার থানা সূত্রে জানা যায়, ইলিয়াছ দুই বিয়ে করে। তার এক বউ ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে। আরেক বউ কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে। বুধবার ভোরে ১০হাজার টাকার বিনিময়ে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে সে দালালের মাধ্যমে মাছ ধরার নৌকা করে কক্সবাজারের কুতুপালংয়ের উদ্দেশ্যে রওয়ানা করে। দালাল তাকে দুপুরের দিকে সুবর্ণচর উপজেলার বোয়ালখালী ঘাটে নামিয়ে দিয়ে ছিটকে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে বৈদিশিক আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হবে। রোহিঙ্গা নাগরিক পাচারকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন