• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১

১৮ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৬ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ জুন) দুপুর ও বিকেলে নগরের ইপিজেড থানাধীন স্টিলমিল বাজার খালপাড় ও কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ দু’টি দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫-৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুপুর ১২টার দিকে নগরের ইপিজেড থানাধীন স্টিলমিল বাজার খালপাড়ে বাসচাপায় নারী ও শিশুসহ একজন পথচারী নিহত হয়েছেন। স্থানীয় জনতার সহায়তায় পুলিশ বাসচালককে আটক করেছে।

নিহতরা হলেন- আরফা বেগম (৪৫), তার ভাতিজি আয়শা আকতার মিম (৮) ও পথচারী রেজাউল করিম (২৪)।

ইপিজেড থানার পরিদর্শক রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, স্টিলমিল বাজার সংলগ্ন খালপাড় থেকে বাসটি ইপিজেডের দিকে আসার সময় রিকশা চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরফা বেগম (৪৫), তার ভাতিজি আয়শা আকতার মিম (৮) ও পথচারী রেজাউল করিম (২৪) মারা যান।

বাস ও চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আরো ১৬ জন আহত হয়েছেন।

কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আনোয়ারুল আজিম বলেন, চট্টগ্রাম শহর থেকে পটিয়াগামী বিআরটিসি পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বিপরীতমুখী আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত ১৮ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

হাসপাতালে নেয়ার পথেই দু’জন মারা যাওয়ার খবর পাওয়া যায় বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন