• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ফরিদপুরে করোনায় ৬ জনের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

১৯ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৯ জন। এ সময় নতুন করে আরো ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৪৭ শতাংশ।

ফরিদপুর করোনা নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ছয়জন ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইতে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ফরিদপুরের এবং একজন রাজবাড়ীর বাসিন্দা। ফরিদপুরের পাঁচজনের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।

এরা হলেন- নগরকান্দার কাইচাইল ইউনিয়নের আয়নাল কাজীর স্ত্রী জ্যোৎসা বেগম (৪৫), একই উপজেলার পুরাপাড়া গ্রামের আলাউদ্দিনের স্ত্রী শিরিয়া বেগম (৬৫), বোয়ালমারী উপজেলার আজিজ মোল্লার ছেলে আবুল হোসেন (৭০), ফরিদপুর শহরের ওয়ারলেসপাড়া মহল্লার ওমেদুর রহমানের ছেলে ফজলুর রহমান (৪৮), শহরের ভাটিলক্ষ্মীপুর মহল্লার কাশেম শেখের ছেলে আজিজুর শেখ (৪২) এবং রাজবাড়ীর পাংশা উপজেলার সাত্তার মিয়ার ছেলে আক্তার (৩৫)।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন করোনা শনাক্ত হয়ে ভর্তি হয়েছেন। শনিবার এ হাসপাতালে ১২৭ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৪ জন আইসিইউতে এবং ১১৩ জন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, পুরোপুরি কঠোর লকডাউন ছাড়া দ্রুত অবনতিশীল পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। এর জন্য সকলের সহযোগিতা, সদ্বিচ্ছা ও আন্তরিকতা প্রয়োজন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আগামী সোমবার সকাল ৬টা থেকে ফরিদপুর, ভাঙ্গা ও বোয়ালমারী পৌরসভা সাত দিনের লকডাউনের আওতায় আনা হবে। তবে লকডাউন কোন পর্যায়ের একং কোন মাত্রার হবে তা অবিলম্বে মাইকিং করে জানিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন