• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
২৪ ক্যারেটের সোনার মতো খাঁটি কর্মীদেরই মূল্যায়ন হবে: রমিজ উদ্দিন লন্ডনী কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

চুরির অভিযোগে দুই অভিনেত্রী গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ২২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

১৯ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নাটকীয় কায়দায় চুরির অভিযোগে গ্রেপ্তার ‘সাবধান ইন্ডিয়া’,‌ক্রাইম পেট্রোল’র মতো শো’র দুই পরিচিত মুখ। দুই অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের অ্যারে থানার পুলিশ। করোনা অতিমারীর জেরে বন্ধ রয়েছে এই দু’টি অপরাধধর্মী শোয়ের শুটিং, আর্থিক অনটনের জেরেই চুরি মতো ভয়ঙ্কর অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন এই দুই অভিনেত্রী।

সম্প্রতি এই দুই অভিনেত্রী মুম্বাইয়ের আরে কলোনিতে পেয়িং গেস্ট হিসাবে থাকতে শুরু করেছিলেন। যে বাড়িতে তারা দু’জন থাকছিলেন সেখানের অপর এক পেয়িং গেস্টের থেকে ৩ লক্ষ টাকা নগদ চুরি করে চম্পট দেয় দু’জনে।

গত ১৮ই মে দুই অভিযুক্ত অ্যারে কলোনির এক অভিজাত আবাসনে পেয়িং গেস্ট হয়ে আসেন। ঠিক সেই সময় অপর এক পেয়িং গেস্টের লকার থেকে ৩ লক্ষ ২৮ হাজার টাকা গায়েব হয়ে যায়। চুরি যাওয়া টাকার কথা জানিয়ে পুলিশে অভিযোগ জানান মহিলা।

শুরু থেকেই অভিনেত্রী সুরভি সুরেন্দ্র লাল শ্রীবাস্তব (২৫) এবং মোসিনা মুক্তার শেখ (১৯)’র উপর সন্দেহের কথাও পুলিশে বলেছিলেন মহিলা। এরপর পুলিশের কড়া নজরদারি ছিলো দুই অভিনেত্রীর উপর। সিসিটিভিতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে তাদের বাইরে যাওয়ার ফুটেজ পুলিশের হাতে আসতেই জিজ্ঞাসাবাদ করা হয় দুই অভিনেত্রীকে। এরপর নিজেদের অপরাধ পুলিশি জেরায় স্বীকার করে নেয় সুরভি ও মোসিনা।

মুম্বাই পুলিশ জানিয়েছে, ‘সাবধান ইন্ডিয়া’,‘ক্রাইম পেট্রোল’ ছাড়াও একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন দ ‘জনে। তাদের কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আদালতে পেশ করা হলে দুই অভিযুক্ত অভিনেত্রীর ২৩ জুন পর্যন্ত পুলিশ কাস্টডি মঞ্জুর করেছে আদালত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন